ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

বড় হারের শঙ্কায় তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ২৪ মার্চ ২০২৪
বড় হারের শঙ্কায় তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। যেখানে লঙ্কানদের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে অবিশ্বাস্য রেকর্ড গড়তে হতো টিম টাইগার্সকে। তবে তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করে নেমে ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এতে বড় হারের শঙ্কায় থেকে দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়া বাংলাদেশের এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ৪৭ রান। আর প্রথম ইনিংসে ২৮০ রান করা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে থেমেছে ৪১৮ রানে। সফরকালীদের লিড ৫১০ রানের। বাংলাদেশের জিততে এখন প্রয়োজন ৪৬৪ রান।

সিলেটে লঙ্কানদের দেওয়া লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। দলটির হয়ে দ্বিতীয় ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান। তবে শুরুতেই এ জুটি ভাঙেন বিশ্ব ফার্নান্দো।

Advertisement

ইনিংসের প্রথম ওভারে মাহমুদুলকে লেগ বিফরের ফাঁদে ফেলেন ফার্নান্দো। এতে শূন্য রানেই সাজঘরের পথ ধরেন তিনি।

এরপর উইকেটে এসেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাতে নিজের বিপদ নিজেই ডেকে আনেন তিনি। কাসুন রাজিথার পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মেন্ডিসের তালুবন্দী হন বাংলাদেশ অধিনায়ক।

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন শাহাদত হোসেন দিপু (০) ও লিটন দাস। এই ‍দুই ব্যাটারের বিদায়ে মহাবিপদে পড়েছে টাইগাররা। তবে সেই ধাক্কা সামলাতে পরে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে আসেন তাইজুল ইসলাম। মুমিনুল হক ৭ ও ৬ রানে অপরাজিত আছেন তাইজুল। 

এর আগে পাঁচ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। এদিন সপ্তম উইকেটে ১৭৩ রান যোগ করে ধনঞ্জয় ডি সিলভা-কামিন্দু মেন্ডিস জুটি। সেঞ্চুরির দেখা পেলেও মিরাজের ঘূর্ণিতে ১০৮ রানে কাটা পড়েন ধনঞ্জয়া।

ধনঞ্জয়া সাজঘরে ফিরলে উইকেটে লড়াই করেছেন কামিন্দু মেন্ডিস। শেষ পর্যন্ত ১৬৮ রানে থেমেছেন তিনিও। তার উইকেট শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!