ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাট হাতে ধনঞ্জয়ার অনন্য রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫১, ২৪ মার্চ ২০২৪
ব্যাট হাতে ধনঞ্জয়ার অনন্য রেকর্ড
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। যেখানে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে যান ধনঞ্জয়া ডি সিলভা। যদিও সেঞ্চুরির ইনিংস লম্বা করতে পারেননি তিনি। মেহেদী মিরাজের ঘূর্ণিতে কাটা পড়েছেন। তবুও ব্যাট হাতে অনন্য রেকর্ড গড়েছেন লঙ্কান দলপতি।

সিলেট টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ধনঞ্জয়া ডি সিলভা। এর মধ্য দিয়ে প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। 

শুধু তা-ই নয়, গত ১০ বছরে এই প্রথম কোনো লঙ্কান ব্যাটার জোড়া সেঞ্চুরির নজির গড়েন ধনঞ্জয়া। যদিও তার বিদায়ের পরপরেই এই রেকর্ড ভাগ বসান কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি এ ব্যাটারও। 

Advertisement

ধনঞ্জয়া ১০৮ রানে থামলেও এখন পর্যন্ত ১০০ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস। এই প্রতিবেদন খেলা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৭ উইকেটে ৩৩৮ রান। প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ৪৩০ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!