ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

চারশো ছাড়ালো শ্রীলংকার লিড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ২৪ মার্চ ২০২৪
চারশো ছাড়ালো শ্রীলংকার লিড
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বড় লিডে চোখ রেখে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল লংকানরা। সেই ধারা বজায় রেখে তৃতীয় দিন শুরু করেছিল দলটি। লাঞ্চ বিরতির পর ধনঞ্জয়ার সেঞ্চুরি ও কামিন্দুর ফিফটিতে চারশো ছাড়ালো সফরকারীদের লিড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন খেলা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৭ উইকেটে ৩১৩ রান। প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ৪০৫ রান।

পাঁচ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দো। তিনি করেন ৪ রান। তার বিদায়ের পর অবশ্য প্রথম সেশনের বাকি সময় কোনো উইকেট হারায়নি লংকানরা।

Advertisement

সপ্তম উইকেটে ১৭৩ রান যোগ করে ধনঞ্জয় ডি সিলভা-কামিন্দু মেন্ডিস জুটি। সেই সঙ্গে সেঞ্চুরিও তুলে নিয়েছেন লঙ্কান দলপতি সিলভা। 

যদিও শতকের ইনিংস লম্বা করতে পারেননি সিলভা। মিরাজের ঘূর্ণিতে ১০৮ রানে তিনি কাটা পড়েন। তার বিদায়ে ভেঙে যায় তাদের জুটি।

এখন প্রভাত জয়াসুরিয়াকে নিয়ে শ্রীলংকার ইনিংস এগিয়ে নিচ্ছেন কামিন্দু। এ দুই ব্যাটার যথাক্রমে ৮ ও ৯৪ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!