ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

৩২৫ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪, ২৪ মার্চ ২০২৪
৩২৫ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে শ্রীলংকা
ফাইল ছবি

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। বড় লিডে চোখ রেখে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল লংকানরা। সেই ধারা বজায় রেখে তৃতীয় দিনেও এগোচ্ছে দলটি। লাঞ্চ বিরতির আগে দলটির লিড ছাড়িয়েছে তিনশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাঞ্চ বিরতি পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান। প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ৩২৫ রান।

পাঁচ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দো। তিনি করেন ৪ রান। তার বিদায়ের পর অবশ্য প্রথম সেশনের বাকি সময় কোনো উইকেট হারায়নি লংকানরা।

Advertisement

সপ্তম উইকেটে এখন পর্যন্ত ১০৭ রান যোগ করেছেন ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। এ দুই ব্যাটার যথাক্রমে ৮৫ ও ৫০ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!