ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এই গতি দানবকে বিশ্বকাপেও চান গেইল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২৩ মার্চ ২০২৪
এই গতি দানবকে বিশ্বকাপেও চান গেইল
ছবি- সংগৃহীত

কয়েক মাস আগেও শামার জোসেফের নামটাই ঠিকভাবে জানতেন কেউ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে গতির ঝড় তুলে রাতারাতি তারকা বনে গেছেন এই ওয়েস্ট ইন্ডিজ পেসার। অ্যাডিলেইডে টেস্ট অভিষেক রাঙিয়ে গ্যাবায় তো রীতিমতো ইতিহাস লিখেছেন। বল হাতে একাই ৭ উইকেট নিয়ে অজিদের বিপক্ষে উইন্ডিজের জয় ছিনিয়ে আনেন এই তরুণ তুর্কি।

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে প্রমাণ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখান তিনি। যদিও চোটের কারণে পিএসএলে খেলা হয়নি। চলতি আইপিএলে তাকে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা এই ক্যারিবীয় পেসারকে।

টি-২০ ফরম্যাটে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই শামারের। মাত্র দুটি টি-২০ খেলেছেন তিনি। তবুও এই পেসারকেই ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে চান ক্রিস গেইল। তার দাবি, তার (জোসেফ) সঙ্গে শামার যোগ দলে ক্যারিবীয়দের পেস আক্রমণ দারুণ শক্তিশালী হবে।’

Advertisement

শামার জোসেফ। ছবি- সংগৃহীতবার্তা সংস্থা রয়টার্সকে গেইল বলেন, ‘আমাদের ইতোমধ্যে আলজারি জোসেফ আছে, দুজন জোসেফকে পেলে তাই দারুণ হবে। দুজনই হয়তো একসঙ্গে খেলবে না। কিন্তু কেউ যদি চোটে পড়ে, তাহলে তাকে (শামার) দরকার পড়বে আমাদের। নির্বাচকদের জন্য এটা একটা মধুর সমস্যা।’

এই ব্যাটিং দানবের ভাষ্য, ‘আন্দ্রে রাসেল দলে ফিরেছে। জেসন হোল্ডার ও নিকোলাস পুরানের অভিজ্ঞতা আছে। ওয়েস্ট ইন্ডিজের শিরোপা উঁচিয়ে ধরতে তাদের বড় ভূমিকা থাকবে।’

প্রসঙ্গত, আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। যেখানে চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ২০টি দল। আর ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই আসরের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ক্রিস গেইল
লিংক সফলভাবে কপি হয়েছে!