ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুসলিম ক্রিকেটারদের কষ্ট বুঝতে রোজা রাখছেন নারী কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ১৮ মার্চ ২০২৪
মুসলিম ক্রিকেটারদের কষ্ট বুঝতে রোজা রাখছেন নারী কোচ
ছবি- সংগৃহীত

সারাবিশ্বে চলছে পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসে সারা বিশ্বের মুসলমানরা সিয়াম সাধনা করে থাকেন। ইসলামের গুরুত্বপূর্ণ এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন শরিফ। তাই তো মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। 

রমজানের মাঝেই চলছে দেশটির ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৯ম আসর। চলতি রমজানে পাকিস্তানের অধিকাংশ খেলোয়াড় রমজানের রোজা রেখেই মাঠে নেমেছেন। করেছেন অনুশীলনও। রোজা রেখে বেশ কষ্টই হয়েছে তাদের। 

মুসলিম খেলোয়াড়দের এই কষ্ট অনুধাবন করতে নিয়মিত রোজা রাখছেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানসের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করা সাবেক ইংলিশ নারী ক্রিকেটার অ্যালেক্স হার্টলি। খবর ক্রিকেট পাকিস্তানের।

Advertisement

বিবিসি ৫ লাইভ স্পোর্টকে রোজা রাখার বিষয়টি নিজেই নিশ্চিত করে হার্টলি জানান, ‘দলের বাকি সদস্যদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং সারাদিন অভুক্ত থেকে মাঠে নামতে কেমন লাগে তা জানতেই রোজা রেখেছি।’

তিনি বলেন, ‘এটা রমজান মাস এবং ছেলেরা অভুক্ত থাকছে। তাই আমি ভাবলাম, আমার জানা উচিত, মাঠে খেলতে নেমে তাদের কেমন অনুভূতি হয়। আমার মনে হয়, এটি যৌক্তিক বলেই খেলোয়াড়রা এটা করছে, তাই আমিও তাদের সঙ্গে যোগ দিয়েছি (অভুক্ত থাকছেন)।’

সারাদিন রোজা রেখে তার প্রতিদিনের রুটিনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে হার্টলিকে। রোজা রাখার অনুভূতি সম্পর্কে বলতে গিয়ে হার্টলি বলেন, ‘এটা অনেক কঠিন। সারাদিন অভুক্ত থেকে আমরা মাত্র আমাদের রোজা ভাঙলাম। আমি কিছু খেজুর ও সালাদ নিয়েছি। আমরা ভোর ৪টা পর্যন্ত খেতে পারি এবং পরেরদিন সন্ধ্যা ৬.৪০ পর্যন্ত আর কিছুই খেতে পারি না। এটা কঠিন, অনেক কঠিন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!