ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সন্ধ্যায় ব্যাঙ্গালুরুর মুখোমুখি মুস্তাফিজের চেন্নাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ২২ মার্চ ২০২৪
সন্ধ্যায় ব্যাঙ্গালুরুর মুখোমুখি মুস্তাফিজের চেন্নাই
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠছে আজ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

চেন্নাইয়ের এম চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায়।
 
এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে গেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই।

উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি। তাকে লঙ্কান পেসার মাথিশা পাথিরানার বদলে একাদশে সুযোগ দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisement

এদিকে বৃহস্পতিবার হঠাৎ করে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে দলটির নেতৃত্ব ভার উঠেছে ঋতুরাজ গায়কোয়াড়ের কাঁধে।

অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্সের নেতৃত্ব এবারও থাকছেন না বিরাট কোহলি। অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিকে। মূলত, দলকে শিরোপা জিতাতে ব্যর্থ হওয়ার কারণে নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। এখন পর্যন্ত মোট ৩ বার ফাইনাল খেললেও একবারও জিততে পারেনি শিরোপা।

সর্বশেষ ২০১৬ সালের আসরে ফাইনাল খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। ঐ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ রানে হেরে শিরোপা খুইয়েছিল কোহলির দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!