নতুন আসরে চেন্নাইয়ের অধিনায়ক থাকছেন না মহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে নেতৃত্বভার উঠেছে ঋতুরাজ গায়কোয়াডের কাঁধে। ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি নয়, বরং চমকপ্রদ এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পক্ষ থেকে।
.png)
বৃহস্পতিবার আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অধিনায়কদের ফটোসেশনের চেন্নাইয়ের প্রতিনিধি হিসেবেও ছিলেন গায়কোয়াড়। পরবর্তীতে এক বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, ‘২০২৪ আইপিএলের শুরুতে এমএস ধোনি সিএসকের নেতৃত্ব রুতুরাজ গায়কোয়াড়ের কাছে হস্তান্তর করেছেন।’
OFFICIAL STATEMENT: MS Dhoni hands over captaincy to Ruturaj Gaikwad. #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2024
তারা জানিয়েছে, ২০১৯ সাল থেকে রুতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য, এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। নতুন মৌসুমেও ভালো কিছুর প্রত্যাশা করছে চেন্নাই।
এর আগে ৪ মার্চ নিজের সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন ধোনি। যেখানে তিনি লিখেছিলেন, ‘আসন্ন নতুন মৌসুম এবং ‘‘ভূমিকা’’র (রোল) জন্য আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গেই থাকুন।’
সেই পোস্টের অন্তত দুই সপ্তাহ পর এসে নেপথ্য ঘটনা জানা গেল আজ। নতুন অধিনায়কের ঘোষণাই কি তাহলে ঐ পোস্টের হেতু কি না, এখন সেই আলোচনা চলছে।