সামাজিক মাধ্যমে এমন দাবি করেছেন বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অলরাউন্ডার কীর্তি আজাদ। তার কথায়, বিরাট কোহলিকে টি-২০ বিশ্বকাপের দলে রাখা এবং না রাখা নিয়ে যখন দ্বিধাবিভক্ত নির্বাচকদের একাংশ, তখন হুঁশিয়ারি দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। যেকোনো মূল্যে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ স্কোয়াডে কোহলিকে চান বলে জানিয়ে দিয়েছেন বোর্ডকে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছিল, এই মুহূর্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে কোহলি জাতীয় দলের চাহিদা অনুযায়ী মানানসই নন বলে মনে করছেন নির্বাচকদের একাংশ। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলার ধরন বদলাতে বলার থেকে আগ্রাসী স্বভাবের নতুন প্রজন্মের উপরে আস্থা রাখা শ্রেয় বলে মনে হচ্ছে আগারকারদের। নির্বাচক প্রধান অজিত আগারকার ও বোর্ডের শীর্ষ কর্তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কোহলির বিরুদ্ধে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আইপিএলে তার পারফরম্যান্স পরখ করে দেখতে চান নির্বাচকরা।
.png)
Why should Jay Shah, he is not a selector, to give responsibility to Ajit Agarkar to talk to the other selectors and convince them that Virat Kohli is not getting a place in the T20 team. For this, time was given till 15th March. If sources are to be believed, Ajit Agarkar was… pic.twitter.com/FyaJSClOLw
— Kirti Azad (@KirtiAzaad) March 17, 2024
এদিকে এমন খবর প্রচারের পর থেকে অবাক হয়েছে ক্রিকেট বিশ্বের অনেক তারকা। কোহলি দলে সুযোগ পাবেন না, এমনটা ভাবতে পারছেন না ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড, পাকিস্তানি পেসার ইরফান খানরা।
এ বিষয়ে সামাজিক মাধ্যম ‘এক্স’ এ আজাদ লিখেছেন, ‘যদি সূত্রের দাবি বিশ্বাস করা যায়, তবে অজিত আগারকার নিজেকে বা অন্য নির্বাচকদেরও বোঝাতে সক্ষম হননি। রোহিত শর্মাকেও জিজ্ঞাসা করেছিলেন জয় শাহ, কিন্তু রোহিত বলে দিয়েছেন, যেকোনো মূল্যে আমাদের বিরাট কোহলিকে দরকার। বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপ খেলবেন এবং দল নির্বাচনের আগে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।’
এদিকে ছেলে অকায়ের জন্মের পর স্ত্রী আনুশকা শর্মা এবং দুই সন্তানকে নিয়ে রোববারই ভারতে ফিরেছেন কোহলি। আজই যোগ দিতে পারেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর শিবিরে। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল।