ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ঢাকা প্রিমিয়ার লিগ

এবার ৫ রান করে ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ১৭ মার্চ ২০২৪
এবার ৫ রান করে ফিরলেন লিটন
ফাইল ছবি

অঘোষিত ফাইনালে সোমবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সিরিজ নির্ধারনী ম্যাচটি থেকে বাদ পড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। মূলত নতুন বলে অধারাবাহিক হওয়ার কারণেই দল থেকে ছিটকে গেছেন ডানহাতি এ ব্যাটার।

জাতীয় দল থেকে বাদ পড়ার পর আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) খেলতে নেমেছিলেন লিটন। কিন্তু আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে জাতীয় দলে নতুন বলে ব্যর্থ লিটনকে ওপেনিংয়ে নয়, তিন নম্বরে পাঠানো হয় তাকে। সেখানেও দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী। যেখানে মাত্র ১৭০ রানের লক্ষ্য পেয়েছে আবাহনী। নাইম শেখ ও সাব্বির হোসেনের ওপেনিং জুটি ৩৯ রান এনে দেওয়ার পর বিচ্ছিন্ন হয়। 

Advertisement

ইনিংসের সপ্তম ওভারে আরাফাত সানীর বলে ক্যাচ দিয়ে সাব্বির ফিরলে নামেন লিটন। তবে একেবারেই স্বাচ্ছন্দে ছিলেন না। ১৯ বল মোকাবিলা করে কোনো বাউন্ডারি মারতে পারেননি। করেছেন মাত্র ৫ রান। 

১৫তম ওভারের শেষ বলে লিটনকে বোল্ড করেছেন সানী। যদিও লিটন আউট হওয়ার পর রানের গতি একটু বেড়েছে আবাহনীর। ৮৭ বলে চার চার ও তিন ছক্কা মেরে ৬৬ রান করে আউট হয়েছেন নাঈম। 

এর আগে নিজের প্রথম স্পেলেই খালেদের তিন উইকেটে ধস নামে শাইনপুকুরের ইনিংসে। ৪৭ রানে ৫ উইকেট হারানো দলকে আকবর আলী ও মেহেরব হোসেন টেনেছেন। ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করা আকবর ২৩তম ওভারে ফিরে যান আফিফের বলে। অন্য প্রান্তে ৫০ রানে অপরাজিত ছিলেন মেহেরব। এতে ১৬৯ রানেই থেমেছে শাইনপুকুরের ইনিংস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!