ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চমক রেখে ইতালির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৭, ১৬ মার্চ ২০২৪
চমক রেখে ইতালির দল ঘোষণা
ছবি- সংগৃহীত

চলতি মার্চেই দুটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি জাতীয় ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর। ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রে।

এই লক্ষ্যে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি। তার ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন নতুন তিন খেলোয়াড়। তারা হলেন- রাউল বেলানোভা, মাইকেল ফোলোরানশো ও লোরেঞ্জো লুকা।

জার্মানিতে জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪ এর বাছাইপর্বের দলটির বেশীরভাগ খেলোয়াড়কেই ধরে রেখেছেন নাপোলির সাবেক কোচ স্পালেত্তি। সিরি ‘আ’ লিগের শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ছয়জন খেলোয়াড় এবারের দলে ডাক পেয়েছেন।

Advertisement

আগামী ২১ মার্চ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ভেনেজুয়েলা ও তিনদিন পর নিউ ইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হবে আজ্জুরিরা। ইউরো ২০২৪-এ গ্রুপ-বি’তে ইতালির প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ইতালির স্কোয়াড:

গোলরক্ষক: গিয়ানলুইগি ডোনারুমা, মার্কো কারনেচ্চি, এ্যালেক্স মেরেত, গুগলিয়েমো ভিকারিও।
ডিফেন্ডার: ফ্রান্সেসকো আকারবি, আলেহান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলহান্দ্রো হুনগিরোনো, আন্দ্রে কামবিয়াসো, মাত্তেও ডারমেইন, গিওভান্নি ডি লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, গিওর্গিও স্কালভিনি, ডেসটিনি উদোগি।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, গিওকোমো বোনাভেঞ্চুরা, মাইকেল ফেলোরানশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, লোরেঞ্জো পেলেগ্রিনি।
ফরোয়ার্ড: ফেডেরিকো চিয়েসা, লোরেঞ্জো লুকা, রিকার্ডো ওরসোলিনি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই, মাত্তিয়া জাক্কাগনি, নিকোলো জানিয়োলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!