টাইমস অব ইন্ডিয়াকে চেন্নাইয়ের ঐ জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ফিজ (মুস্তাফিজ) আগামী ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা ওকে পাচ্ছি। সে জানে তাকে কি করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’
গত ৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে টি–২০তে খেলার সময় ইনজুরিতে পড়েন শ্রীলংকান তরুণ পেসার মাথিশা পাথিরানা। ঐ ম্যাচে নিজের বোলিং কোটা পূরণ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) জানায়, হ্যামস্ট্রিং চোটে পড়েছেন পাথিরানা। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে।
.png)
চোটে পড়ার কারণে স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না পাথিরানা। তার সর্বনাশেই যেন মুস্তাফিজুর রহমানের পৌষ মাস! বেবি মালিঙ্গা খ্যাত এই পেসার ফিট থাকলে নিশ্চিতভাবেই একাদশে থাকতেন। আর তখন সাইড বেঞ্চে বসে থাকতে হতো কাটার কাটার মাস্টারকে। চোটের কারণে পাথিরানা শুরুর দিকে খেলতে না পারায় একাদশে সুযোগ মিলতে পারে মুস্তাফিজের।
এদিকে বাংলাদেশ-শ্রীলংকার চলমান ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী ১৮ মার্চ। এই সিরিজ শেষ করে ২০ মার্চ চেন্নাই শিবিরে যোগ দেবেন মুস্তাফিজ।
চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমিতে নিয়েছেন ৪৭ উইকেট।