ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার আইপিএলে নেতৃত্ব দেবেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৩৪, ৫ মার্চ ২০২৪
এবার আইপিএলে নেতৃত্ব দেবেন কামিন্স
প্যাট কামিন্স। ছবি- সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে ২২ মার্চ থেকে।  বিশ্বের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন তিনি।

গত বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে সাড়ে ২০ কোটি রুপিতে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেন কামিন্স। 

তবে একই নিলামে কামিন্সের রেকর্ড ভেঙ্গে দেন তারই স্বদেশি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে ২০২৩ সালের আইপিএলে খেলেননি কামিন্স। গেল বছরই কামিন্সের নেতৃত্বে আইসিসি ইভেন্টে বড় দু’টি ট্রফি জযের স্বাদ পায় অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জয় করে নেয় অজিরা। 

অধিনায়ক হিসেবে কামিন্সের দক্ষতায় মুগ্ধ হয়ে তার কাঁধেই দায়িত্ব তুলে দিলো হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। এর আগে কখনো আইপিএল বা টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে কোন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স।

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!