যদিও সুদানের বিপক্ষে ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দেলর কোচ ক্যাবরেরা।
প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে কোচ স্প্যানিশ কোচ ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। দ্বিতীয় ম্যাচের পর আত্ববিশ্বাসী কণ্ঠে বলেন, ‘এই দুইটা ম্যাচ (সুদানের বিপক্ষে) আমাদের ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নামার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি এবং এখানে আসার আগের অবস্থার তুলনায় ভালো খেলছি। ফিলিস্তিন মার্চের জন্য আমরা এখন অনেকটাই প্রস্তুত।’
.png)
তিনি আরো বলেন, ‘আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেললাম আমরা সুদানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। শারীরিক শক্তি তুলনায় সুদান আর ফিলিস্তিন প্রায় কাছাকাছি। শারীরিক শক্তিতে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তারপরও দলের সবাই জোর লড়াই করে গেছে। আমি মনে করি দুটি ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছু মিলেছে আমাদের।’
আগামী রোববার কুয়েত যাবে বাংলাদেশ দল। সেখানে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৬ মার্চ বসুন্ধরার কিংস অ্যারেনাতে হবে হোম ম্যাচ।