ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:২১, ১৪ মার্চ ২০২৪
পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
ফাইল ছবি

আগামী  জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। আগামী মাসের মাঝামাঝিতে শুরু হওয়া এই সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

১৪ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে- ১৮, ২০ এবং ২১ এপ্রিল এবং শেষ দুই ম্যাচ লাহোরে ২৫ ও ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

পিসিবি আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক উসমান ওয়ালা বলেন, ‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ প্রত্যাশা করছি। যা বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Advertisement

মেগা ইভেন্ট বিশ্বকাপের জন্য যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবার আগে মে মাসে আয়ারল্যান্ড সফরে দু’টি এবং ইংল্যান্ডের মাটিতে ৪টি টি-২০ ম্যাচও খেলবে পাকিস্তান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়ার কারণে কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস এবং লকি ফার্গুসনের মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড।

সূচি:

১৮ এপ্রিল: প্রথম টি-২০, রাওয়ালপিন্ডি
২০ এপ্রিল: দ্বিতীয় টি-২০, রাওয়ালপিন্ডি
২১ এপ্রিল: তৃতীয় টি-২০, রাওয়ালপিন্ডি
২৫ এপ্রিল: চতুর্থ টি-২০, লাহোর
২৭ এপ্রিল: পঞ্চম টি-২০, লাহোর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!