ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টিকিট কিনবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ১১ মার্চ ২০২৪
বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টিকিট কিনবেন যেভাবে
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এরই মধ্যে টি-২০ সিরিজ মাঠে গড়িয়েছে। এরপর যথাক্রমে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে দুদল। 

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের সবকটি ম্যাচই হবে চট্টগ্রামে। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে দুদল। নিজেদের ঝালিয়ে নিতে শুরু করেছেন অনুশীলনও।

এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

Advertisement

সাগরিকার পাড়ে ওয়েস্টার্ন গ্যালারিতে সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে খেলা দেখা যাবে। ইস্টার্ন গ্যালারি থেকে দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজে বসে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে এক হাজার টাকা। 

বিসিবি জানিয়েছে, ম্যাচের একদিন আগে অর্থাৎ ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। বিক্রি হবে সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত। সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাছাকাছিও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।  

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৫ মার্চ ও ১৮ মার্চ। সব ম্যাচই হবে চট্টগ্রামে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!