ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

যত টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ১০ মার্চ ২০২৪
যত টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে ম্যাচ
ফাইল ছবি

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। এরই মধ্যে টি-২০ সিরিজ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। সেই লক্ষ্যে আজই চট্টগ্রামে পা রেখেছে দুই দল। এই সিরিজের জন্য ম্যাচের সময় ও সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। 

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। চট্টগ্রামের ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

Advertisement

সাগরিকার পাড়ের ক্লাব হাউজে বসে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ১ হাজার টাকা।

ওয়ানডে সিরিজের ম্যাচ উপভোগ করতে সবচেয়ে বেশি খরচ করতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে। এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১৫০০ টাকা। 

আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

আগামী ১৩ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ এবং শেষ ওয়ানডে মাঠে গড়াবে ১৮ মার্চ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!