ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পুরো ম্যাচই ছিল পেপ গার্দিওলার দলের রাজত্বে। ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই নাথাক অ্যাকাঞ্জির গোল বাড়িয়ে দেয় ম্যান সিটি। জুলিয়ান আলভারেজের করা ক্রস বক্সে পাওয়ার পর অনায়াসে জালে জড়ান সিটির এই ডিফেন্ডার খেলোয়াড়।
এর চার মিনিট পরই ঝলক দেখান আলভারেজ। স্বাগতিকরা ব্যবধান বাড়িয়ে করে ফেলেন ২-০ গোল। জুলিয়ান আলভারেজের নেয়া কর্নার দূরের পোস্টে রদ্রির হেড হয়ে ক্রসবারে লাগে। এরপর বল চলে যায় ফের আলভারেজের পায়ে।
.png)
বক্সের কোণা থেকে এই আর্জেন্টাইন খেলোয়াড়ের শট কোপেনহেগের গোলরক্ষক ধরতে পারেন না। বল জড়িয়ে যায় জালে। আর ২৯তম মিনিটে গোল করে ম্যাচে ছন্দ আনার চেষ্টা করে কোপেনহেগেন। আল ইউনিসি গোল করেন। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই আবার ব্যবধান বাড়িয়ে দেয় ম্যান সিটি।
এবার আর্লিং হালান্ড জালে বল জড়ান। দ্বিতীয়ার্ধে কয়েকবার সুযোগ পাওয়ার পরও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি গার্দিওলার শিষ্যরা। যে কারণে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। আর সবশেষ জয় পায় ম্যান সিটি।