ঘটনা ঘটেছিল মূলত জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকির স্বামী মাহবুব রাকিবের সঙ্গে। শেরপুর থেকে ব্যক্তিগত গাড়িতে তিনিই নিয়ে আসছিলেন জ্যোতির ব্যাগ।
গত ২৯শে ফেব্রুয়ারি মধ্যরাতে মিরপুরের স্টেডিয়াম সংলগ্ন এলাকার নিজ বাসায় পৌঁছান রাকিব। অপেক্ষায় ছিলেন কেয়ারটেকারের। তখনই তিন থেকে চারজন অস্ত্রধারী ছিনতাইকারী মিশনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান জ্যোতির ব্যাগ।
.png)
ছিনতাইয়ের ঘটনায় গত ১ মার্চ মামলা দায়ের করা হয়েছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত মেলেনি সাড়া। এরপর প্রায় এক সপ্তাহ হতে চললেও এই ঘটনার কোনোপ্রকার সুরাহা হয়নি বলে জানিয়েছেন জ্যোতি।
গণমাধ্যমকে জ্যোতি বলেন, ‘এই জিনিসটা হয়েছে আমার সাথে মূল্যবান কিছু জিনিস ছিনতাই হয়েছে। আমরা একটা মামলা করছি, পিংকি আপুর হাজবেন্ড একটা মামলা করে আসছে। কিন্তু এটা ১ তারিখের ঘটনা আমরা এখনো কোনো সুরহা পায়নি।’
জানা গেছে, ছিনতাইয়ের ফলে জ্যোতির রানিং শ্যু, জাতীয় দলের হেলমেটসহ বেশকিছু মূল্যবান কাগজপত্র খোয়া গিয়েছে। অপরদিকে পিংকির স্বামী মাহবুব রাকিবের দুটি আইফোন হারিয়ে যায় এসময়।