ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমাদের লক্ষ্যটা পরের ধাপে যাওয়া’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
‘আমাদের লক্ষ্যটা পরের ধাপে যাওয়া’
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২১ মার্চ অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাচ্ছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে লেবাননের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। তবে ফিলিস্তিনের বিপক্ষে লেবাননের ম্যাচের চেয়েও ভালো পারফরম্যান্স চান দলের কোচ হাভিয়ের কাবরেরা।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট পেতে হলে আমাদের আরো ভালো খেলতে হবে। লেবাননের বিপক্ষে যেমন খেলেছি, সেটা খেললে হবে না। সেটা হলে আমরা হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে পারব, কিন্তু পয়েন্ট জিততে পারব না।’

Advertisement

তিনি আরো বলেন, ‘শেষ বছর সৌদিতে আমরা সে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতাটা গড়তে পেরেছিলাম। এই বছর সৌদিতে আমাদের লক্ষ্যটা পরের ধাপে যাওয়া...।’

স্প্যানিশ কোচ ক্যাবরেরার চাওয়াটা পরিষ্কার। ড্র নিয়ে সন্তুষ্ট নন তিনি। জয় ছাড়া ভিন্ন কোনো লক্ষ্য নেই তার। বিশ্বকাপ বাছাইপর্ব পার করে মূল পর্বে খেলাটাই পাখির চোখ করে রেখেছেন তিনি।  

এদিকে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ। দলে রয়েছে তিন নতুন মুখ। তিন নতুন মুখ হলেন কাজেম শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজ উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!