ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

একদিন আগেই বাংলাদেশে আসলেন ম্যাথিউজরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
একদিন আগেই বাংলাদেশে আসলেন ম্যাথিউজরা
ছবি- ভিডিও থেকে নেয়া

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে দুদলের মাঠের লড়াই। যেখানে শুরুতেই টি-২০ সিরিজ খেলবে তারা।

এদিকে সফরকে সামনে রেখে আগামীকাল বাংলাদেশে আসার কথা ছিল শ্রলীংকার। কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগেই ঢাকায় পা রেখেছে লংকানরা। এরপর বিকেলের ফ্লাইটে সিলেটে গিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা।

জানা গেছে, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৭ জন এসেছেন।

Advertisement

এছাড়া বিপিএলের বাইরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররাও আজ সিলেট যাবেন। বাকিদের যাওয়ার কথা ফাইনাল শেষে। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ৪ মার্চ। দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ।

এদিকে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় প্রথম দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলংকা। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!