ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

এবার মুখ খুললেন মাহমুদউল্লাহর স্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
এবার মুখ খুললেন মাহমুদউল্লাহর স্ত্রী
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

বুধবার রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। জেতার পরই ছোট এক পোস্টে ভাইরাল হয়ে গেছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছিলেন, ‘মনুরা কেমন আছো?’

তামিমদের এমন জয়ের উচ্ছ্বাসে ভেসে ফেসবুকে তার স্ত্রীও কাল রাতেই পোস্ট দিয়েছিলেন এই জয় নিয়ে। সে পোস্টে মন্তব্য করেছেন আবার মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজের স্ত্রী।

পোস্টে আয়েশা সিদ্দিকা ইকবাল বলেছেন, তার স্বামী আগেই এমন সাফল্যের ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন, ‘তামিম ইকবাল তুমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বলেছিলে, “আমরা ফাইনাল খেলব”!!! তুমি তোমার কথা রেখেছ। দারুণ দলীয় প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।’ সেই সঙ্গে হাত তালির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

Advertisement

সেই পোস্টে তামিমভক্ত ও বরিশাল সমর্থকেরা তাদের ভালোবাসা জানিয়ে গেছেন। মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিও মন্তব্য করেছেন। তাতে তিনি বরিশালে খেলা জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্ত্রীদের ট্যাগও দিয়েছেন। 

আয়েশা, জান্নাতুল কেফায়াত মন্ডি (মুশফিকুর রহিমের স্ত্রী), ঝুমু ইসলাম (তাইজুল ইসলামের স্ত্রী), তাসনিয়া আনোয়ার (কামরুল ইসলাম রাব্বির স্ত্রী), রাবেয়া প্রীতি (মিরাজের স্ত্রী) ও প্রিয়ন্তি দেবনাথকে (সৌম্য সরকারের স্ত্রী) ট্যাগ দিয়ে জান্নাতুল লিখেছেন, ‘আমাদের অভিনন্দন।’

সেই কমেন্টে ঝুমু ইসলাম উত্তর দিয়েছেন, ‘ভাবী অনেক অনেক খুশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তাসনিয়া আনোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভাবী। এত বছর পর এই ফ্র্যাঞ্চাইজির একটি ট্রফি প্রাপ্য।’

উত্তরে জান্নাতুল কাউসার লিখেছেন, ‘ইনশাআল্লাহ মোরা জেতবেআনে মনু।’ তাতে আবার তাসনিয়ার উত্তর, ‘হ আমনে আইয়েন হুক্কুরবার। ইনশাআল্লাহ।’ রাবেয়া প্রীতিও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!