ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ

নেপালে পৌঁছেছে নারী ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
নেপালে পৌঁছেছে নারী ফুটবল দল
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়ানশিপ শিরোপা জেতার এক মাসের ব্যবধানে আরো একটি বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টের শিরোপার মিশনে সামনে বাংলাদেশ। নেপালে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অংশ নিতে আজ নেপাল পৌঁছেছে লাল-সবুজের মেয়েরা।

বুধবার সকাল ১০টায় নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। দুপুর ১২টায় সেখানে পৌঁছায় তারা। আজ বিকেলেই অনুশীলনে মাঠে নামবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।  

নেপালে আগামী ১ মার্চ থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের এই আসর। কাঠমান্ডুর ললিতপুরে চিসাল স্টেডিয়ামে শুরু হবে চার দেশের এই টুর্নামেন্ট।  

Advertisement

টুর্নামেন্টে স্বাগতিক দল নেপাল ছাড়াও অংশ নেবে ভুটান, ভারত ও বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে ভারত। ম্যাচটি বাংলাদেশের জন্য পরখ করার সুযোগ রয়েছে। 

অপরদিকে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মতো এবারও বাংলাদেশ প্রথম ম্যাচে পাচ্ছে নেপালকে। আগামী শনিবার (২ মার্চ) এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।  

এরপর আগামী ৫ মার্চ ভারত ও ৮ ই মার্চ ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ই মার্চ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতির টুর্নামেন্টে সর্বাধিক পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!