ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের ফুটবলে ফেরা প্রসঙ্গে যা বললেন অ্যাগুয়েরো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ফের ফুটবলে ফেরা প্রসঙ্গে যা বললেন অ্যাগুয়েরো
সার্জিও অ্যাগুয়েরো

সম্প্রতি আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে সার্জিও অ্যাগুয়েরোর অনুশীলনের গুঞ্জন ওঠে। তবে বিষয়টি অস্বীকার করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। একইসঙ্গে ফুটবলার হিসেবে আর মাঠে ফিরবেন না বলেও জানিয়েছেন তিনি।

আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড ২০২১ সালের ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ঐ সময় অসুস্থতার কারণে বার্সেলোনা থেকে ৩৩ বছর বয়সে তিনি ফুটবলকে বিদায় জানান।

এ সম্পর্কে অ্যাগুয়েরো বলেন, ‘এটা একেবারেই মিথ্যে কথা। আমি কখনোই ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলন করিনি। কখনো কখনো কিছু বিষয় উদ্ভাবিত হয়। আবারো বলছি কার্ডিওলোজিস্ট করেছেন আমি ভাল আছি। আমার শরীর ভাল আছে এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম বিভাগের দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে আমার বেশ কিছু পরীক্ষার প্রয়োজন আছে।’

Advertisement

ম্যানচেস্টার সিটির সর্বকারের সর্বোচ্চ গোলদাতা অ্যাগুয়েরো টিনএজ বয়সে ইন্ডিপেন্ডেন্টে ক্যারিয়ার শুরু করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাগুয়েরো বলেছেন ইন্ডিপেন্ডেন্টের কোচ কার্লোস তেভেজ যদি তাকে দলে ডাকে তবে তিনি কার্ডিওলোজিস্টের সঙ্গে পরামর্শ করবেন।

এই মন্তব্যের বিপরীতে তেভেজ বলেছেন তার দল যেকোন সময়ই অ্যাগুয়েরোকে স্বাগত জানাতে প্রস্তুত। ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক সতীর্থ অ্যাগুয়েরো সম্পর্কে এ সময় তেভেজ বলেছেন, ‘তার মত খেলোয়াড়কে দলে নিতে কে না চাইবে। প্রথমে সতীর্থ হিসেবে, আর এখন কোচ হিসেবে আমি তাকে অবশ্যই দলে চাই। সেটা ১০ কিংবা ১৫ মিনিটের জন্য হলেও।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!