এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১১ ওভারে দুই উইকেটে ৯১ রান। তামিম ৬৫ ও ৪ রানে ব্যাটিং করছেন ব্রুস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম দলপতি শুভাগত হোম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ তামিম ও মোহাম্মদ ওয়াসিম। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন নাসুম আহমেদ।
.png)
ম্যাচের দ্বিতীয় ওভারে নাসুমের ঘূর্ণিতে কাটা পড়েন ওয়াসিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি। পরে ক্রিজে আসেন সৈকত আলী। তবে উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি এ ডানহাতি।
১৮তম ওভারে জেসন হোল্ডারের বলে মাহমুদুল হাসানের তালুবন্দী হন সৈকত (১৮)। পরে বাইশ গজে আসেন টম ব্রুস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন তামিম।
দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতক স্পর্শ করেছেন তামিম।
খুলনা টাইগার্স: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, পারভেজ হোসেন ইমন, শাই হোপ, জেসন হোল্ডার, আরিফ আহমেদ, ওয়েইন পার্নেল ও নাসুম আহমেদ।
চট্টগ্রাম একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, রোমারিও শেফার্ড, সৈকত আলী, টম ব্রুস, নিহাদ উজ জামান, শহিদুল ইসলাম, সালাউদ্দিন শাকিল, মোহাম্মদ ওয়াসিম ও বিলাল খান।