ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

বাঁচা-মরার লড়াইয়ের আগে শক্তি বাড়ালো খুলনা-বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
বাঁচা-মরার লড়াইয়ের আগে শক্তি বাড়ালো খুলনা-বরিশাল
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। সবমিলিয়ে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। তবে এখনো বিদেশি ক্রিকেটারদের দলের ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে টুর্নামেন্টের ৭ দলের মধ্যে ছিটকে পড়েছে দুদল।

এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বাকি তিনটি জায়গার জন্য লড়াই করবে চারটি দল। তারা হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

সোমবার চট্টগ্রামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। তার আগে নিজেদের দল ভারি করেছে বরিশাল। তাদের ডেরায় যোগ দিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার টম ব্যান্টন। 

Advertisement

রোববার নিজেদের ফেসবুক পেইজে ব্যান্টনের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বরিশাল। তারা লিখেছে, ‘স্বাগতম টম ব্যান্টন, আসো একসঙ্গে মাঠে জাদু দেখাই।’

এদিকে পরেরদিন মঙ্গলবার মাঠে নামবে খুলনা টাইগার্স। যেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উভয় দলেরই প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। উভয়ের ম্যাচটি তাই রূপ নিয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। তার আগে অবশ্য নিজেদের দল ভারি করেছে খুলনা। তাদের ডেরায় যোগ দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।

হোল্ডারের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে খুলনা টাইগার্স লিখেছে, ‘স্বাগতম জেসন হোল্ডার। মাঠে তার অনন্য গর্জনের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!