ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ভারত-ইংল্যান্ড সিরিজ ২০২৪

জসওয়ালের ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের সামনে ভারতের রানপাহাড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
জসওয়ালের ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের সামনে ভারতের রানপাহাড়
যশস্বী জসওয়াল

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে দুদল। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছে তারা। আর সেখানেই ব্যাট হাতে আবারো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জসওয়াল। তার ব্যাটে ভর করেই ইংলিশদের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে মেন ইন ব্লুজরা।

রাজকোট টেস্টের চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্য তাড়া করছে ইংল্যান্ড। যদিও দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮ রান। জয়ের জন্য প্রয়োজন ৫৩৯ রান।

এদিকে বিশাখাপত্তনমে ভারতের জয়ের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন যশস্বী জসওয়াল। দুর্দান্ত ছন্দটা ধরে রেখে রাজকোটে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এবার ২১৪ রানের হার না মানা অসাধারণ ইনিংস খেলেছেন ভারতীয় এই তরুণ।

Advertisement

আক্রমনাত্বক ব্যাটিংয়ের অপূর্ব প্রদর্শনীতে ১২টি ছক্কা এবং ১৪টি চারে ২৩৬ বলে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন জসওয়াল। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন তার। 

এতদিন টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ড ছিল ওয়াসিম আকরামের। রাজকোটে পাকিস্তান কিংবদন্তির রেকর্ডটা ছুঁলেন যশস্বী।

যশস্বীর অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৩০ রানে ভারতের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন রোহিত শর্মা। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ৫৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। রান তাড়ায় টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। 

রাজকোটে জিততে হলে টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়ায় নতুন রেকর্ড গড়তে হবে বেন স্টোকসের দলকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!