ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠের ঘাস গরুর পেটে, বাতিল ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪
মাঠের ঘাস গরুর পেটে, বাতিল ম্যাচ
ছবি- সংগৃহীত

নানা কারণেই ক্রিকেট ম্যাচ বাতিল হতে দেখা যায়। কখনো বৃষ্টিতে, কখনো খারাপ আবহাওয়াতে আবার কখনো বা আকস্মিক দুর্ঘটনা ঘটলে। তবে এবার অদ্ভুত কারণে ক্রিকেট ম্যাচ বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ।

উইন্ডিজের ঘরোয়া লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও গায়ানার মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ঐ ঘটনায় ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্টরা। ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্টের বরাতে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টস

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানার মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। যার নেপথ্যে রয়েছে গরু। 

Advertisement

জানা গেছে, গরুর দল রাতে মাঠের ঘাস খেয়ে নেয় এবং কিছু অংশ পদদলিতও করেছিল। আর সেই কারণেই এই ম্যাচটি হয়নি। যদিও খবরটির বিশ্বাসযোগ্যতা যাচাই করা যায়নি।

এর আগে ঘরোয়া ক্রিকেটে এমন কোনো ঘটনার কথা জানা যায়নি। তবে মৌমাছি, কুকুর কিংবা সাপের উপস্থিতির কারণে মাঝে মাঝেই খেলা বন্ধ হতে দেখা গিয়েছিল। কিন্তু গরুর জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা এই প্রথম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!