ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাকিবের অনন্য কীর্তি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৪
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাকিবের অনন্য কীর্তি
সাকিব আল হাসান

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-২০তে ব্যাট হাতে নতুন কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। এই সংস্করণে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের ঘরে প্রবেশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

চলমান বিপিএলে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়ছে রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করছে রংপুর। ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

এ মাইলফলক স্পর্শ করতে সাকিবকে খেলতে হয়েছে ৩৮৭টি ইনিংস। শনিবার চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার আগে তার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। 

Advertisement

এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। তাতে ৩৮৭ ইনিংসে ২১ এর ওপর গড়ে এ সংস্করণে তার রান দাঁড়িয়েছে ৭০১৯।

টি-২০তে বাংলাদেশিদের মধ্যে সবার আগে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল। ২৫৪ ইনিংসে ৩১.৯৭ গড়ে তার রান ৭৩৮৬।
 
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বাকিরা আছেন বেশ দূরে। টি-২০তে রান সংগ্রাহকের তালিকায় তামিম-সাকিবের পেছনে থাকা মুশফিকুর রহিম এখনো ৬ হাজার রানের ঘরেই প্রবেশ করতে পারেননি। ২৪৬ ইনিংসে ২৯.৫৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৬১৯ রান। ২৮০ ইনিংসে ২৪.৮৯ গড়ে মাহমুদউল্লাহ রিয়াদের রান ৫৫৭৬।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!