ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

রনি-রেজার ব্যাটে এগোচ্ছে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০০, ১০ ফেব্রুয়ারি ২০২৪
রনি-রেজার ব্যাটে এগোচ্ছে রংপুর
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি রংপুর রাইডার্স। যেখানে টস জিতে আগে ব্যাট করছে নুরুল হাসানের দল। ইনিংসের শুরু থেকে রনি তালুকাদার ও রেজা হেনড্রিকসের জুটিতে এগোচ্ছে রংপুর।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৬.৪ ওভারে বিনা উইকেটে ৬১ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর দলপতি নুরুল হাসান সোহান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও রেজা হেনড্রিকস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা।

Advertisement

এখন রনি ২৪ ও রেজা ৩০ ব্যাটিং করছেন।

রংপুর একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, মাহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, আশিকুর জামান, টম মুরস, জিমি নিশাম, রেজা হেনড্রিকস ও ইমরান তাহির।

চট্টগ্রাম একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), জস ব্রাউন, শাহাদত হোসেন, সৈকত আলী, টম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, কার্টিস ক্যাম্ফার ও বিলাল খান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!