ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

টস জিতে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে রংপুর
ফাইল ছবি

দশম বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। চলমান আসরে শেষ চারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ ছেড়ে কথা বলবে না, সেটি অনুমেয়ই।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে নামবে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর দলপতি নুরুল হাসান সোহান।

Advertisement

এবারের আসরে ৭ ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রংপুর। সমান ৭ ম্যাচের দুটিতে হার ও পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে চট্টগ্রাম। নেট রান রেটে এগিয়ে থেকে দুইয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রংপুর একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, মাহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, আশিকুর জামান, টম মুরস, জিমি নিশাম, রেজা হেনড্রিকস ও ইমরান তাহির।

চট্টগ্রাম একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), জস ব্রাউন, শাহাদত হোসেন, সৈকত আলী, টম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, কার্টিস ক্যাম্ফার ও বিলাল খান।

 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!