ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘কিংস স্ল্যাম’-এ খেলবেন জকোভিচ ও নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৪
‘কিংস স্ল্যাম’-এ খেলবেন জকোভিচ ও নাদাল
ফাইল ছবি

সৌদি আরবে নতুন একটি টুর্নামেন্টে অংশ নেবেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। আয়োজকরা বলেছেন, রক্ষণশীল দেশটিতে টেনিসকে এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

ক্যারিয়ারে ৪৬টি বড় শিরোপা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন সার্বিয়া ও স্পেনের এ দুই তারকা। ‘কিংস স্ল্যাম’ নামে আয়োজিত এই টুর্নামেন্টে আরো খেলবেন উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ইয়ানিক সিনার। 

এছাড়া বিশ্বের তিন নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ ও সপ্তম স্থানে থাকা হোলগার রুনে অক্টোবরে রিয়াদে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেবেন। এই টুর্নামেন্টটি সৌদি আরবের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। 

Advertisement

রাফায়েল নাদাল আগেই ইঙ্গিত দিয়েছেন, এ বছরই হয়তো তার ক্যারিয়ারের শেষ হতে যাচ্ছে। সৌদি আরবের টেনিসে নতুন জাগরনের লক্ষ্যে নাদালকে এরই মধ্যে শুভেচ্ছা দূত করা হয়েছে।

‘আমি খুব রোমাঞ্চিত যে প্রথমবারের মতো রিয়াদে খেলতে যাচ্ছি’- সৌদি বিনোদন কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালকে এভাবেই উদ্ধৃত করা হয়েছে। 

ফর্মূলা ওয়ান ও শীর্ষ পর্যায়ের বক্সিং ইভেন্ট আয়োজনের পর পেশাদার ফুটবল লিগে গত বছর বেশ কিছু ইউরোপীয়ান তারকাকে এনে হইচই ফেলে দিয়েছে সৌদি আরব। ক্রীড়ার মাধ্যমে বিশ্ব দরবারে এগিয়ে যাবার লক্ষ্যে ২০৩৪ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায় সৌদি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!