মাউন্ট মঙ্গানুই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০তম শতরান করলেন তিনি। এই টেস্ট সেঞ্চুরির সুবাদে কিউই তারকা উইলিয়ামসন টপকে গিয়েছেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান এবং বিরাট কোহলিকে।
৩৩ বছর বয়সী কেন উইলিয়ামসন টেস্ট ক্যারিয়ারের ৩০তম শতরানে পৌঁছাতে নেন ২৪১টি বল। ব্র্যাডম্যান এবং বিরাটের রয়েছে ২৯টি করে শতরান। দেশের মাটিতে এই নিয়ে ১৭টি সেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন। ক্যারিয়ারের ৯৭তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৩০তম শতরান করলেন কিউই তারকা। এর আগে ৯৬টি টেস্টে উইলিয়ামসন করেছিলেন ৮২৬৩ রান।
.png)
বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোর বলে পরিচিত বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুট। টেস্টে এই ফ্যাব ফোরের মধ্যে সেঞ্চুরির দিক থেকে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। তিনি টেস্টে ৩২টি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট এবং কেন উইলিয়ামসনের টেস্ট শতরান রয়েছে ৩০টি করে। আর বিরাটের নামে রয়েছে ২৯টি টেস্ট শতরান।