ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

সিলেট পর্ব শেষে বিপিএলে বল হাতে সেরা পাঁচে যারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সিলেট পর্ব শেষে বিপিএলে বল হাতে সেরা পাঁচে যারা
ফাইল ছবি

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এরই মধ্যে ৪৬টি ম্যাচের মধ্যে ২০টি শেষ হয়েছে। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের দশম আসর এখন পুনরায় ঢাকায় চলে এসেছে। দেখতে দেখতে পার হয়েছে টুর্নামেন্টের ১৬ দিন।

টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৭টি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল এবং ৫টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকা। 

আগামী ৬ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ঢাকার দ্বিতীয় পর্ব। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্স।

Advertisement

সেই সঙ্গে একই পয়েন্টে তৃতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর যথাক্রমে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা ও সিলেট স্টাইকার্স। ঢাকায় দ্বিতীয় পর্ব শুরুর আগে দেখে নেয়া যাক ব্যাট হাতে কারা রয়েছেন শীর্ষ ৫ এ-

বোলিংয়ের শীর্ষ পাঁচে যারা

রংপুর রাইডার্সের বাংলাদেশি স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসান ৬ ম্যাচ থেকে ১০.৩০ গড়ে ১০ তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন। তার সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট।

এবারের বিপিএলের হ্যাটট্রিকম্যান ও দুর্দান্ত ঢাকার বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম ৫ ম্যাচ থেকে ১৪.৫০ গড়ে ১০ উইকেট তুলে নিয়ে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তার সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট। 

সিলেট স্ট্রাইকার্সের বিদেশি রিক্রুট জিম্বাবুয়ের রিচার্ড এনগারাবা ৬ ম্যাচে ১৯ গড়ে ১০ উইকেট তুলে জায়গা করে নিয়েছেন তালিকার তৃতীয় স্থানে। তার সেরা বোলিং ৩০ রানে ৪ উইকেট। 

চতুর্থ স্থানে রয়েছেন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলা বাংলাদেশের স্পিনার তানভির ইসলাম। তিনি ৫ ম্যাচে ১০.৫৫ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। সেরা বোলিং ১৩ রানে ৪ উইকেট। 

পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি রিক্রুট ওমানের পেসার বিলাল খান। তিনি ৬ ম্যাচে ১৯.২২ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। তার সেরা বোলিং ২৪ রানে ৩ উইকেট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!