ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

‘আমাদের মতো তরুণদের জন্য বিপিএল বড় মঞ্চ’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৪
‘আমাদের মতো তরুণদের জন্য বিপিএল বড় মঞ্চ’
ছবি- সংগৃহীত

জাতীয় দলে এখনো অভিষেক হয়নি। তবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের আশেপাশে আছেন। এমনকি নিজেকে প্রমাণের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন উঠতি পেসার রেজাউর রহমান রাজা। তিনি মনে করেন, তাদের মতো তরুণদের জন্য বিপিএল একটা বড় মঞ্চ।

বিপিএল বেশ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। বাবর আজমের মানের ব্যাটারদের বিপক্ষে বল করার সুযোগ পাওয়া যাচ্ছে এমন টুর্নামেন্টে। রাজার মতে, বিপিএল খেলেই আন্তর্জাতিক আঙিনার জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করা যায়।

২৪ বছর বয়সী রাজা বলেন, ‘আমরা যারা তরুণ খেলোয়াড়, বিপিএল একটা বড় মঞ্চ। এমন একটি টুর্নামেন্ট খেললে আন্তর্জাতিক আঙিনার জন্য নিজেকে প্রস্তুত করা যায়। আমাদের চেষ্টা থাকবে। আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি।’

সিলেটের স্বদেশী ক্রিকেটাররা তেমন ভালো করতে পারছেন না। দলও ধুঁকছে। তবে রাজা আশাবাদী পরের ম্যাচগুলোতে তারা নিজেদের ফিরে পাবেন। রাজার কথা, ‘টি-২০ খেলা, একদিন ভালো হবে একদিন খারাপ হবে। এটা স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে মেনে নিতে হবে। আমাদের যে ঘাটতিগুলো আছে আমরা প্র্যাকটিসে চেষ্টা করছি সেটা ঠিক করতে। আমরা ভুলগুলো নিয়ে কাজ করেছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!