ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

‘টুয়েল্‌ভথ ফেল’ পরিচালকের ছেলের ক্রিকেটে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ৩১ জানুয়ারি ২০২৪
‘টুয়েল্‌ভথ ফেল’ পরিচালকের ছেলের ক্রিকেটে বিশ্বরেকর্ড
অগ্নি চোপড়া

অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে আগেই শিরোনামে এসেছিলেন তিনি। পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি চোপড়া এবার এমন কাজ করলেন, যা আগে কেউ করতে পারেননি। অভিষেকের পর টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। যা বিশ্বরেকর্ড।

বিধু বিনোদ পরিচালিত ‘টুয়েল্‌ভথ ফেল’ সিনেমা সম্প্রতি সারাবিশ্বে আলোড়ন ফেলেছে। প্রত্যেকেই এই সিনেমার প্রশংসা করেছেন। সেই সিনেমা মুক্তির পরই অভিষেক ম্যাচে অগ্নির সেঞ্চুরিের কথা প্রকাশ্যে আসে।

এবার তিনি বিশ্বরেকর্ডই গড়ে ফেললেন। এ কথা প্রথম জানিয়েছেন অগ্নির মা, সিনেমা সমালোচক অনুপমা চোপড়া। নিজেকে ‘গর্বিত মা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

চলমান রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে ১৬৬ রান করেন মিজোরামের ক্রিকেটার অগ্নি। দ্বিতীয় ইনিংসে করেন ৯২। দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৬ করার পর দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন।

তৃতীয় ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ১১৪ এবং ১০ রান করেন অগ্নি। তবে নিজের সেরা পারফরম্যান্সটা দিয়েছেন মেঘালয়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ইনিংসে ১০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেছেন।

সব মিলিয়ে আট ইনিংসে ৭৬৭ রান রয়েছে অগ্নির দখলে। অনেকেই বলছে প্লেট গ্রুপে থাকা দুর্বল দলের বিরুদ্ধে রান করেছেন তিনি। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বার খেলতে নামা ক্রিকেটারের দক্ষতা এবং ধারাবাহিকতার কথা উল্লেখ করে প্রশংসাও করেছেন অনেকে।
 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!