ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টি-২০ বিশ্বকাপের দল গঠনের আগে দুশ্চিন্তায় নির্বাচকরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ৩১ জানুয়ারি ২০২৪
টি-২০ বিশ্বকাপের দল গঠনের আগে দুশ্চিন্তায় নির্বাচকরা
ফাইল ছবি

চলমান বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের ধারাবাহিক ব্যর্থতা নির্বাচকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে আসন টি-২০ বিশ্বকাপের দল গঠন করা কঠিন হবে বলে মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

চলমান বিপিএলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন দেশি ক্রিকেটাররা। নতুন কোন মুখ এখন পর্যন্ত আশা জাগানিয়া কিছু করতে পারেননি। বিশ্বমানের স্পিনারের সংকট দীর্ঘদিনের। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান- এ তিনের বীরত্বে একটা সময় স্পিনে নামডাক ছিলো বাংলাদেশের।

সময়ের পালাবদলে তাইজুল, মেহেদী মিরাজ, নাসুমদের হাতে স্পিন বিভাগের দায়িত্ব। কিন্তু এখানে কেউ অধারাবাহিক, আবার কেউবা খেলেন শুধুমাত্র নির্ধারিত ফরম্যাটে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেললেও বিশ্বমানের বোলার হতে পারেননি কেউ।

টেস্ট মর্যাদার দু'দশক পরও লেগ স্পিনে চরম সংকট। ঘরোয়া লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লেগি খেলানোর দাবি থাকলেও বাস্তবতা বিবেচনায় সেটা অসম্ভব। টি-২০ বিশ্বকাপের ছয় মাসও বাকি নেই। বৈশ্বিক আসরের আগে তাই সবমিলিয়ে দুশ্চিন্তার পাহাড় নির্বাচকদের মাথায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!