ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন

ইতালিয়ানদের ৪৮ বছরের আক্ষেপ ঘোচালেন সিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৩, ২৮ জানুয়ারি ২০২৪
ইতালিয়ানদের ৪৮ বছরের আক্ষেপ ঘোচালেন সিনার
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়েছেন ইয়ানিক সিনার। নিজের প্রথমের মধ্য দিয়ে ছেলেদের গ্র্যান্ড স্লামে ইতালিয়ানদের ৪৮ বছরের শিরোপা খরা ঘোচালেন এ টেনিস তারকা। 

রোববার রড লেভার অ্যারানাতে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের দশম গেমে মেদভেদেভের সার্ভিস ব্রেক করে চতুর্থ সেট জিতে ম্যাচটাকে পঞ্চম সেটে নিয়ে যান সিনার। আর তাতেই উঁকিঝুঁকি মারতে শুরু করে দুটি ম্যাচের স্মৃতি। 

আজকের মতো সেই ম্যাচ দুটিও হয়েছিল রড লেভার অ্যারেনায়। যেখানে আক্ষেপের গল্পটাই ফিরে এল মেদভেদেভের কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের আরেকটি ফাইনালে প্রথম দুই সেট জিতেও সিনারের হাতে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা তুলে দিলেন মেদভেদেভ।

Advertisement

পাঁচ সেটের ম্যারাথন লড়াই শেষে ইতালির সিনার জিতেছেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!