২০২৩ বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন ভারতের ৪ ক্রিকেটার। এছাড়া জিম্বাবুয়ের ২ ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং উগান্ডার একজন করে ক্রিকেটার আছেন এই তালিকায়।
এবারের আইসিসির বর্ষসেরা টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। ওপেনিংয়ে যশস্বী জসওয়ালের সঙ্গে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিল সল্ট। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ৩ নম্বরে আছেন উইন্ডিজের নিকোলাস পুরান।
.png)
আইসিসির টি-২০ ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সূর্যকুমার আছেন চার নম্বরে। পাঁচে রাখা হয়েছে মার্ক চ্যাপম্যানকে। এরপর আছেন সিকান্দার রাজা।
আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। উগান্ডার হয়ে বল-ব্যাটে পারফর্ম করেন আলপেশ রমজানি, যিনি জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। ৩০ ম্যাচে ৪.৭৭ ইকোনমি রেটে ৫৫টি উইকেটের সঙ্গে ২৮.০৬ গড়ে ৪৪৯ রান করেন তিনি।
আয়ারল্যান্ড বোলিং অলরাউন্ডার মার্ক আদাইর ৭.৪২ ইকোনমিতে বছরজুড়ে সংগ্রহ করেছেন ২৬টি উইকেট। প্রতি ১৩ টি ডেলিভারিতে একটি করে উইকেট আছে তার।
এ ছাড়াও একাদশে জায়গা পাওয়া রবি বিষ্ণয় ভারতের হয়ে পুরো বছরে ১৮টি উইকেট সংগ্রহ করেছেন। আইসিসি টি-২০ বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হিসেবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। আছেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার রিচার্ড নাগারভা। একাদশে থাকা আরেক পেসার ভারতের আর্শদ্বীপ সিং।