ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

দলীয় ফিফটি পূরণের আগেই ৩ উইকেট নেই বরিশালের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ২৩ জানুয়ারি ২০২৪
দলীয় ফিফটি পূরণের আগেই ৩ উইকেট নেই বরিশালের
তামিম ইকবাল

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ঢাকায় প্রথম পর্বের শেষদিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। যেখানে দলীয় ফিফটি পূরণের আগেই তিন উইকেট হারিয়েছে ফরচুন বরিশাল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফরচুন বরিশালের সংগ্রহ ৬ ওভারে তিন উইকেটে ৪৪ রান।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাস। এতে আগে ব্যাটিং করবে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

Advertisement

বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তানভীর ইসলাম। প্রথম ওভারের শেষ বলে মেহেদীকে জাকেরের তালুবন্দী করেন বাঁ-হাতি এ স্পিনার।

এরপর উইকেটে আসেন প্রীতম কুমার। ব্যাট হাতে ভরসা দেখালেও ইনিংস লম্বা করতে পারেননি। রস্টন চেজের ঘূর্ণিতে কাটা পড়েন এ ডানহাতি ব্যাটার। আউট হওয়ার ৮ রান করেন।

পরে ক্রিজে আসেন সৌম্য সরকার। তার সঙ্গে জুটি গড়ে তোলার চেষ্টা করেন বরিশাল অধিনায়ক তামিম। কিন্তু মারমুখী হতে গিয়ে বিপাকে পড়েন তিনি। রস্টন চেজের বলে তানভীরের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন তামিম (১৯)।

নিয়তিম বিরতিতে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বরিশাল। তবে সেই চাপ সামলে মুশফিককে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন সৌম্য। এখন মুশফিক ৬ ও সৌম্য ২৩ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!