কুমিল্লার ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে তিন উইকেট শিকার করে এই কীর্তি গড়েন শরিফুল। ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ দুটি ছক্কা হাঁকান।
শরীফুলের ওভারটি তখন পর্যন্ত ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কিছুটা খরুচেই। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নিলেন শরিফুল! একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।
.png)
মোহাম্মদ সামির হাত ধরে ২০১২ সালে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিল বিপিএল। দ্বিতীয় হ্যাটট্রিক দেখা যায় ২০১৫ সালে। এবার এই কৃতিত্ব গড়েন আল আমিন হোসেন। পরের হ্যাটট্রিক দেখতে অপেক্ষা ৪ বছরের।
তবে ২০১৯ সালে একটি নয়, হয়েছে তিনটি হ্যাটট্রিক। সেবার আলিস আল ইসলাম, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল হ্যাটট্রিক করেন। সবশেষ ২০১২ সালে হ্যাটট্রিকের স্বাদ পান মৃত্যুঞ্জয় চৌধুরি। আর এবার আসরের প্রথম ম্যাচেই এই তালিকায় নাম লেখালেন শরিফুল।