ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দশম বিপিএলে ঢাকার প্রথম পর্বের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০০:০১, ১৯ জানুয়ারি ২০২৪
দশম বিপিএলে ঢাকার প্রথম পর্বের পূর্ণাঙ্গ সূচি
ফাইল ছবি

শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সাত দলের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ১ মার্চ। মাঝে তিন ভেন্যুতে দেড় মাস ধরে ক্রিকেট উত্তেজনায় মাতবে দেশ। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা- এই পাঁচটি ভাগে অনুষ্ঠিত হবে ৪৬টি ম্যাচ। 

১৯ জানুয়ারি থেকে প্রথম ভাগের ম্যাচগুলো হবে ঢাকায়। চারটি ম্যাচ ডেতে প্রথম পর্বে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আটটি ম্যাচ। এরপর বিপিএলের ক্যারাভান যাবে সিলেটে। ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল, ৬-১০ ফেব্রুয়ারি হবে আটটি ম্যাচ। এরপর ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ। ফেব্রুয়ারির ২৩ তারিখে বিপিএল আবার ঢাকায় ফিরবে। লিগ পর্বের শেষ দুটি ম্যাচসহ এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল হবে মিরপুরে।

Advertisement

শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর দেড়টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। শুক্রবার ম্যাচ শুরু হবে বেলা ২টা ও সন্ধ্যা ৭টায়। তবে ব্যতিক্রম উদ্বোধনী দিনের সূচি। এদিন প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়, পরের ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটায়।

একনজরে ঢাকায় বিপিএলের প্রথম পর্বের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি

১৯ জানুয়ারি
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম দুর্দান্ত ঢাকা - দুপুর আড়াইটা
সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - সন্ধ্যা সাড়ে ৭টা

২০ জানুয়ারি
রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল - দুপুর দেড়টা
খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - সন্ধ্যা সাড়ে ৬টা

২২ জানুয়ারি
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম দুর্দান্ত ঢাকা - দুপুর দেড়টা
ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স - সন্ধ্যা সাড়ে ৬টা

২২ জানুয়ারি
সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স - দুপুর দেড়টা
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম ফরচুন বরিশাল - সন্ধ্যা সাড়ে ৬টা

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!