মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। এই টিকিটে ম্যাচ দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম ২ হাজার ৫০০ টাকা।
এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে দেড় হাজার টাকায়। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। নর্থ ও সাউথ এই দুই স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা।
.png)
এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স।
এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে সামনে রেখে আজ থেকে পাওয়া যাচ্ছে টিকিট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে রয়েছে টিকিট কাউন্টার। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। এমনকি ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে।