ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুয়ার অ্যাপের প্রচারণা চালাচ্ছেন শচীন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ১৬ জানুয়ারি ২০২৪
জুয়ার অ্যাপের প্রচারণা চালাচ্ছেন শচীন!
ফাইল ছবি

সম্প্রতি নকল প্রযুক্তির ফাঁদে পড়েছেন অনেক নামীদামী তারকারা। এ তালিকায় সিনে জগত থেকে ক্রিকেটপাড়ার তারকারা রয়েছেন। সঙ্গে জড়িয়ে যান তাদের পরিবারও। তেমনই প্রযুক্তির ফাঁদে পড়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

শচীন মূলত ডিপফেকের শিকার হয়েছেন। এক বেটিং অ্যাপ ভারতীয় কিংবদন্তির নকল কণ্ঠ বসিয়ে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেই বেটিং অ্যাপে কোনো কথাই বলেননি শচীন। 

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিজ্ঞাপন দেখার পর সোমবার দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্টে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছেন। একই সঙ্গে তিনি প্রযুক্তির যথেচ্ছ অপব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement

ভিডিওতে ভারতীয় কিংবদন্তিকে বলতে শোনা যায়, ‘আমার মেয়ে এই অ্যাপে খেলে থাকে। এখানে খেলে প্রতিদিন ১ লাখ ৮০ হাজার রুপি আয় করা যায়। মাঝেমধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, এখন কত সহজে আয় করা যায়।’

অপব্যবহার বন্ধ করতে এক বিবৃতিতে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘এই ভিডিওগুলো মিথ্যা। প্রযুক্তির যথেচ্ছ অপব্যবহার দেখা খুবই বিরক্ত। এমন ভিডিও, অ্যাডভার্টাইজ, অ্যাপগুলোকে গণহারে রিপোর্ট করার অনুরোধ করছি। সামাজিকমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে আরো বেশি সতর্ক হতে হবে। ভুক্তভোগীদের অভিযোগ ঠিকভাবে নিতে হবে। উল্টোপাল্টা তথ্য ও ডিপফেকের ঘটনা বন্ধ করতে সচেষ্ট হতে হবে।’

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় ডিপফেকের শিকার হয়েছিলেন সারা টেন্ডুলকার। ভারতীয় ব্যাটার শুভমান গিলের সঙ্গে তার এক ছবি ভাইরাল হয়। তবে মূল ছবিতে তার সঙ্গে গিল নন, ছিলেন ছোট ভাই অর্জুন টেন্ডুলকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!