গত শুক্রবার ব্রিজবেন ইন্টারন্যাশনালে নিতম্বে চোট পান নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ানোর কথা জানান ৩৭ বছর বয়সী তারকা।
তিনি বলেন, ‘এই প্রত্যাবর্তনের জন্য আমি খুব কঠোর পরিশ্রম করেছি এবং সবসময় বলেছি, আমার লক্ষ্য তিন মাসে আমার সেরা অবস্থায় থাকা। আমি সত্যিই অস্ট্রেলিয়ায় খেলতে চেয়েছিলাম। আমি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, যা আমাকে খুব খুশি এবং ইতিবাচক করেছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, শিগগিরই দেখা হবে।’
.png)
নিতম্বের চোটেই প্রায় এক বছর কোর্টের বাইরে ছিলেন নাদাল। গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া ম্যাচে ঐ চোট পান ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এরপর জুনে হয় তার অস্ত্রোপচার।
ব্রিজবেন ইন্টারন্যাশনালে দ্বৈতের লড়াই দিয়ে কোর্টে ফিরে হেরে যান নাদাল। তবে এককে প্রথম দুই ম্যাচই জেতেন সরাসরি সেটে। কিন্তু কোয়ার্টার-ফাইনালে জর্ডান থম্পসনের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে আবার নিতম্বে চোট পান তিনি।
নাদাল জানিয়েছেন, স্ক্যান রিপোর্টে পেশিতে ছোট একটি ‘টিয়ার’ ধরা পড়েছে। তবে তার আগের দীর্ঘমেয়াদী চোটের মতো একই জায়গায় নয় এটি। এখন দেশে ফিরে চিকিৎসা চালিয়ে যেতে চান তিনি।