ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আন্তর্জাতিক টেনিসে প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তির সামনে মাসফিয়া

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮, ৪ জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক টেনিসে প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তির সামনে মাসফিয়া
মাসফিয়া আফরিন

আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় নারী অফিসিয়াল হিসেবে ম্যাচ পরিচালনার জন্য মনোনীত হয়েছেন মাসফিয়া আফরিন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কর্তৃক এই মনোনয়ন পেয়েছেন তিনি। যার ফলে প্রথম বাংলাদেশি হিসেবে দেশের বাইরে ম্যাচ পরিচালনা করবেন এ কৃতি রেফারি।

আগামী ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দিল্লীতে এবং ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে মাসফিয়া। সে লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৩ থেকে ২৪ ডিসেম্বর ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিশেক মূখার্জীর তত্ত্বাবধানে ‘ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুল’ এর আয়োজন করা হয়েছিল। 

Advertisement

অফিসিয়েটিং স্কুল এ অংশগ্রহণকারী ২২ জন অফিসিয়ালের মধ্যে টপ স্কোরার ছিল মাসফিয়া আফরিন। আইটিএফ এর অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় যা অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতার মাধ্যমে আরো দক্ষতা বৃদ্ধি করা।

এ লক্ষ্যে মাসফিয়াকে ভারতের নয়া দিল্লী ও কলকাতায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের নারী রেফারির দ্বার উন্মোচিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!