তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে দুর্দান্ত শতক তুলে নেন ফারজানা। সেই পারফরম্যান্সেই ওয়ানডে র্যাংকিংয়ের সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।
মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের (আইসিসি) সর্বশেষ র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন ফারজানা। মেয়েদের র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ অবস্থান এটাই। তিনি ছাড়া টাইগ্রেসদের অন্য কেউ সেরা ২০–এই উঠতে পারেননি কখনো।
.png)
একই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন লেগ স্পিনার রাবেয়া খান। তারই ধারাবাহিকতায় চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন তিনি।
এছাড়া অলরাউন্ডার রিতু মনি সুখবর পেয়ে এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে ৮ ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে। আর বোলিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ৯০-এ।