ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কোচ-গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ২১ ডিসেম্বর ২০২৩
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কোচ-গোলরক্ষক
ছবি- সংগৃহীত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে আলজেরিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব আল বায়াদের টিম বাস। এ ঘটনায় মারা গেছেন দলটির গোলরক্ষক জাকারিয়া বোজিয়ানি এবং সহকারী কোচ খালিদ মুফতাহ।

এই ঘটনায় চলতি সপ্তাহের সকল ম্যাচ স্থগিত রেখেছে আলজেরিয়া ফুটবল ফেডারেশন। জানা গেছে, বুধবার লিগের ম্যাচ খেলতে উত্তর আলজেরিয়ার ক্লাব জেএসকে কাবিলির মাঠে যাচ্ছিল আল বায়াদ। সেখানে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে কোচ ও গোলরক্ষকের মৃত্যু হলেও বাকিরা আহত হন। তবে তারা সুস্থ আছেন। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

Advertisement

তারা জানিয়েছে, ‘এই বেদনাদায়ক ট্র্যাজেডির কারণে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন সারা দেশে এই সপ্তাহের সবধরনের ফুটবল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

আল বায়াদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক জাকারিয়া বোজিয়ানি। এই মৌসুমে দুইটি ম্যাচ খেলেছেন তিনি। আলজেরিয়ান লিগ ওয়ানে ষষ্ঠ স্থানে আল বায়াদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!