লাভেজ্জি আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচ খেলে ৯টি গোল করেছেন। তিনি ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন। তবে ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকেই পরিবার নিয়ে উরুগুয়েতে থাকতেন লাভেজ্জি।
এ নিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল ভোরে পরিবারের সঙ্গে পার্টিতে ছিলেন লাভেজ্জি। এ সময় তাঁর সঙ্গে প্রেমিকাও ছিলেন। পার্টিতেই পরিবারের কেউ তাকে ছুরিকাঘাত করেন। এতে পেটে ও কলারবোনে (কণ্ঠাস্থি) ক্ষত সৃষ্টি হলে জরুরি সেবা সংস্থাকে ফোন দেওয়া হয়।
.png)
জরুরি সেবায় নিয়োজিতরা এসে লাভেজ্জিকে মালদোনাদোর কান্তেগ্রিল সানাতোরিয়াম হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার অগুস্তিনির অধীন চিকিৎসাধীন আছেন ৩৮ বছর বয়সী লাভেজ্জি।
এদিকে লাভেজ্জির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, লাভেজ্জিকে কেউ ছুরিকাঘাত করেনি। আলোক বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন।
ক্লারিন জানিয়েছে, স্থানীয় পুলিশ লাভেজ্জির ছুরিকাহত হওয়ার ঘটনা নিশ্চিত করতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। কিন্তু উরুগুয়ের পত্রিকা এল অবজারভাদর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, পার্টিতে পরিবারেরই কেউ লাভেজ্জিকে ছুরিকাঘাত করেছেন। এ ঘটনার পর গতকাল স্থানীয় সময় ভোর ৫টায় জরুরি সেবা সংস্থাকে ফোন করা হয়।