ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শাহরুখ খানের মূল্য সাড়ে ৭ কোটি, অবিক্রিত হৃতিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১১, ১৯ ডিসেম্বর ২০২৩
শাহরুখ খানের মূল্য সাড়ে ৭ কোটি, অবিক্রিত হৃতিক
ফাইল ছবি

শিরোনাম দেখে চোখ বড় হচ্ছে? না, কোনো বলিউড সিনেমার কাস্টিং নয়। দুবাইয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম। সেখানেই ঘটেছে ঘটনাটি। যেখানে চড়া দামে দল পেয়েছেন শাহরুখ খান। যদিও অবিক্রীত থেকেছেন হৃতিক শোকিন।

আইপিএল যারা নিয়মিত ফলো করেন, তাদের কাছে বেশ পরিচিত নাম শাহরুখ খান। ব্যাটিংয়ের সঙ্গে অফস্পিন বোলিংটাও পারেন। গতবার খেলেছেন পাঞ্জাব কিংসে। অফস্পিনিং অলরাউন্ডার হৃতিক শোকিনও আইপিএলে খেলেছেন। গতবার ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

গত আসরে হৃতিকের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। তবে এবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। শাহরুখ খান অবশ্য ভালো দামেই বিক্রি হয়েছেন। তার ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ রুপি। গতবারের দল পাঞ্জাব কিংস তাকে ৪০ লাখেই প্রথম বিড করে। তারপর সে বিডে যোগ দেয় গুজরাট টাইটান্স।

Advertisement

দ্রুত এক কোটির বিড ক্রস করে শাহরুখের। তারপর সেটা বাড়তে থাকে। কিংস ৪ কোটি বলেছিল। সেখান থেকে ৫ কোটি, ৬ কোটি দাম উঠতে উঠতে গিয়ে থামে ৭ কোটি ৪০ লাখ রুপিতে। শেষ পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটিতে শাহরুখকে কিনে নেয় গুজরাট টাইটান্স।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!